• Latest News

    আজ জাতীয় রক্তদাতা দিবস


    এইচ এম রুহুল কাদের:
    আজ ২রা নভেম্বর বুধবার সারাদেশে পালিত হবে জাতীয় রক্তদাতা দিবস।১৯৭২ সালে ২রা নভেম্বর জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম দেশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে প্রথম ব্যক্তি হিসেবে রক্তদান করেন।পরবর্তীতে ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে উৎসাহিত করতে প্রতিবছর ২রা নভেম্বর জাতীয় রক্তদাতা দিবস পালন করা হয়।তার ধারাবাহিকতায় দেশে অসংখ্য স্বেচ্ছায় রক্তদান সংশ্লিষ্ঠ সংগঠণ প্রতিষ্ঠিত হয়,এবং তারা বিভিন্ন আয়োজনে এদিনটি স্বরণ করে রাখেন।রক্তদাতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠণ আলাদাভাবে বিবৃতি দিয়েছেন,প্রচেষ্টা,রক্তের আহ্বানে,সিটিজি ব্লাড ব্যাংক,মানব কল্যাণ ফাউন্ডেশন, সহ অনেক স্বেচ্ছসেবী সংগঠণ সকল স্বেচ্ছায় রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন।এবারের প্রতিপাদ্য,
    আমার রক্তে বাঁচুক জীবন
    চোখে আমার দেখুক ভূবন
    হেঁসে উঠুক লক্ষ্য প্রাণ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আজ জাতীয় রক্তদাতা দিবস Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান