তামিরুল ইসলাম মিল্লাত:
বিপিএলের সবচেয়ে দল ছিলো ঢাকা গ্ল্যাডিয়ের্টস, যারা দু-বারের চ্যাম্পিয়ন! সবচেয়ে সফল ক্রিকেটার হলেন মাশরাফি মর্তুজা, যিনি ক্যাপ্টেন হিসেবে বিপিএলের তিনটি শিরোপা ই জিতেছেন!
বিপিএলে সর্ব্বোচ ৩৭টি ম্যাচ খেলেছেন মাহমুদ উল্লাদ রিয়াদ! ক্যাপ্টেনের দায়িত্ব বেশী পালন করেছেন মাশরাফি ও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন এনামুল হক!
সর্ব্বোচ রান সংগ্রাহক - মুশফিকুর রহিম, ৩৬.১৩ এভারেজে মুশি করেছেন ৮৩১ রান!
সর্ব্বোচ উইকেট শিকারী বোলার - কেভিন কুপার, ৬.০৫ ইকোনমিতে কুপার নিয়েছেন ৪৯টি উইকেট!
সর্ব্বোচ ৩৫টি ডিসমিসাল করে সেরা উইকেট কিপার আছেন মুশফিকর রহিম, ২৯টি ক্যাচ ও ৬টি স্ট্যাম্পিং করেছেন মুশি!
সর্ব্বোচ ২১টি ক্যাচ নিয়ে সেরা ফিল্ডার আছেন মাহমুদ উল্লাহ রিয়াদ!
বিপিএলে মোট সেঞ্চুরি হয়েছে ৮টি, যার মধ্যে বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আশরাফুল ও নাফিস ভাই সেঞ্চুরি করেছেন আর ৬টি ই করেছেন বিদেশীরা যেখানে মিঃ গেইল ই করেছেন ৩টি সেঞ্চুরি!
সবচেয়ে বেশী ৫০টি ছয় মেরেছেন ক্রিস গেইল ও ৭৯টি চার মেরেছেন ব্র্যাড হজ।
আর সবশেষে ব্যাট বলে টূর্নামেন্টটির সেরা অলরাউন্ডার বরাবরের মতো সাকিব আল হাসান ই, ৩৪ ম্যাচে ২৯.৮০ এভারেজে রান করেছেন ৭৪৫ ও বল হাতে নিয়েছেন ৪৮টি উইকেট!
সবকিছু ছাপিয়ে এবারও চাই মাঠের লড়াইয়ের জমজমাট একটি টূর্নামেন্ট হবে, আর দেশের ক্রিকেটাররা সবাই ভালো করবে!!
