বিদেশ বার্তা:
ভিয়েতনামের একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন স্থানীয় দুই পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে হ্যানয় প্রদেশের 'কৌ যিয়াই' জেলায় অবস্থিত ওই বারটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
আটতলা ভবনটি থেকে আগুন পার্শ্ববর্তী তিনটি ভবনসহ রাস্তায় ছড়িয়ে পড়ে। এ সময় রাস্তায় থাকা একটি কার ও মোটরসাইকেলও পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাঁচ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ভবনের একজন প্রহরী সাংবাদিকদের জানান, একটি সাইনবোর্ড থেকে আগুনের সূত্রপাত। ভবনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন শিয়ুয়ান ফুক এ অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি বার ও রেস্টুরেন্টগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।