• Latest News

    দিল্লির বহুতল ভবনে অগ্নিকান্ডে নিহত ৩

    বিদেশ বার্তা:
    দিল্লির শাহদারা এলাকার একটি ভবনে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। স্থানীয় সময় ভোর ৫টার দিকে ভবনের পার্কিং লটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেখানে ইলেকট্রিক রিকশা পার্ক করা ছিল।

    স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মোহান পার্ক এলাকার একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপন কর্মীরা। ভবন থেকে উদ্ধারকৃত আহত বাসিন্দাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    কর্মকর্তারা জানান, ইলেকট্রিক রিকশার শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দিল্লির বহুতল ভবনে অগ্নিকান্ডে নিহত ৩ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান