• Latest News

    চকরিয়া বানিয়ারছড়া পেকুয়া মগনামা রোড কমিটির উদ্যোগে এস আই আবদুর রহমানের বিদায় সংবর্ধনা

    এ, কে এম বেলাল উদ্দীন, চকরিয়া :
    চকরিয়া- বানিয়ারছড়া- পেকুয়া- মগনামা- টৈটং রোড কমিটির উদ্যোগে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার এসআই আবদুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার রাত সাড়ে ৭টায় নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। রোড কমিটির সভাপতি মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন যানবাহন মালিক সমিতির সদস্য ওমর ফারুক তারেক। এতে বক্তব্য রাখেন, রোড কমিটির কোষাধ্যক্ষ আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাঈল, সদস্য মোহাম্মদ সাকের, চকরিয়া- বানিয়ারছাড়া- পেকুয়া- মগনামা- বরইতলী যানবাহন মালিক সমিতির আহবায়ক কমিটির লাইন পরিচালক মোহাম্মদ ওসমান গণি, শ্রমিক শফিউল আলম, মিজান, মনু মিয়া, হাফেজ আবুল কালাম, রোড কমিটির অফিস সেক্রেটারি মোহাম্মদ ফারুক প্রমুখ ব্যক্তিবর্গ। বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী অতিথি চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার এসআই আবদুর রহমান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া বানিয়ারছড়া পেকুয়া মগনামা রোড কমিটির উদ্যোগে এস আই আবদুর রহমানের বিদায় সংবর্ধনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান