• Latest News

    ইসলামপন্থা হলো মুসলিমদের দেহে ‘দূষিত ক্যানসার’

    আন্তর্জাতিক ডেস্ক :
    ‘বিশ্বের ১৭০ কোটি মানুষের (মুসলিম) দেহে ইসলামপন্থা (ইসলামিজম) ‘দূষিত ক্যানসার’-এর মতো। আর এটিকে কেটে ফেলতে হবে।’বলে মন্তব্যকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ।
    সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তার গুরুদায়িত্ব পাচ্ছেন তিনি। অথচ সেই ফ্লিনই কিছুদিন আগে ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।
    যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের স্টটন শহরে অনুষ্ঠিত ‘আহাভাত তোরাহ’ নামের ধর্মসভায় মাইকেল ফ্লিন এসব কথা বলেন।
    ফ্লিন বলেন, ‘নাৎসিবাদ, ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ ও সাম্যবাদের মতো আরেকটি মতকে আমরা মোকাবিলা করছি। এটি ইসলামপন্থা, যা এই পৃথিবীর ১৭০ কোটি মানুষের দেহে দূষিত ক্যানসারের মতো। আর এটিকে কেটে ফেলতে হবে।’ওই বক্তব্যে মাইকেল ফ্লিন বলেছিলেন, ফ্লোরিডা রাজ্যে ডেমোক্রেট দলের সমর্থকরা ভোটের মাধ্যমে ইসলামী শরিয়াহ আইন চালু করতে চাইছে।
    সম্প্রতি ‘যুক্তরাষ্ট্রের বিদ্যমান নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো বিদেশি আইন পারিবারিক সমস্যা সমাধানে ব্যবহার করা যাবে না’ মর্মে একটি বিলের বিরুদ্ধে অবস্থান নেন ফ্লোরিডার ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা। সে সময় তারা বলেছিল, ‘এই বিল একেবারেই অপ্রয়োজনীয় এবং রাজ্যের মুসলিমদের লক্ষ্য করেই বিলটি আনা হয়েছে।’
    Mdb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইসলামপন্থা হলো মুসলিমদের দেহে ‘দূষিত ক্যানসার’ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান