• Latest News

    প্রতিবন্ধিতা রুখতে পারেনি লামার পিএসসি পরীক্ষার্থী তাসপিকে

    মো. নুরুল করিম আরমান, লামা :
    বাকশক্তি নেই, হাত-পা দূর্বল, স্মৃতিশক্তি কম- এ ধরনের সমস্যা নিয়েই বান্দরবানের লামা উপজেলায় চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা দিচ্ছে মুস্তাহিদ আবরার তাসপি। দেখতে-শুনতে স্বাভাবিক মনে হলেও তার সাথে কথা বললে বুঝা যায়, সে একজন প্রতিবন্ধি। তার স্বপ্ন; ভবিষ্যতে শিক্ষক হয়ে আদর্শ জাতি গঠনে ভূমিকা রাখবে। কিন্তু স্বপ্ন পূরণে বড় বাঁধা তার প্রতিবন্ধিতা। এর পরও সে হারায়নি মনোবল, থাকেনি থেমে। চালিয়ে যাচ্ছে পড়া-লেখা।
    খোঁজ নিয়ে জানা যায়, লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সচিব মুহাম্মদ আয়ুব আলীর ছেলে তাসপি। সে জন্মলগ্ন থেকে বাক ও শারীরিক প্রতিবন্ধি। দুই ছেলের মধ্যে তাসপি বড়। ২০১৩ সালে মা তাজনিন জান্নাত (রুমা) শিশু তাসপিকে লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করে দেন। ভর্তির পর থেকে স্কুলশিক্ষক, গৃহশিক্ষক ও নিজেদের মা-বাবার চেষ্টা শুরু হয় তাসপিকে মানুষ করার। শুরু থেকে শিশুদের চক-শ্লেট দিয়ে বর্ণ লেখা শেখালেও তাসপি খাতা-কলমে লেখা শেখে। ২০১৫ সালে চতুর্থ শ্রেণীর সমাপনী পরীক্ষায় ৫২জন শিক্ষার্থীদের মধ্যে তাসপি ২২ নম্বরে পাস করে। এতে পড়ালেখার প্রতি তাসপি ও তার মা-বাবার আগ্রহ আরও বেড়ে যায়।
    তাসপির মা তাজনিন জান্নাত (রুমা) জানান, তাসপিকে কেউ ব্যঙ্গ করলে, সে খুব কষ্ট পায়। বিদ্যালয়ের খেলাধুলায় ওর অংশ নেয়ার খুব ইচ্ছা। কিন্তু বিধাতা ছেলেটাকে শক্তি দেয়নি। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে স্বাভাবিক শিশুদের মতো কথাবলা ও চলাফেরা করতে পারেনা তাসপি। ফলাফলের পর ওকে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করে দেবো।
    পরীক্ষা শেষে তাসপি জানায়, যেক’টি পরীক্ষা সম্পন্ন হয়েছে, সবকটি পরীক্ষায় সে ভালো আনসার করেছে। বাকী পরীক্ষাগুলোও সে ভালো আনসার করতে পারবে।
    তাসপির বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান বলেন, প্রতিবন্ধী হলেও ছেলেটা অনেকটা মেধাবী বলা যায়। ২০১৩ সালে যখন তাকে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করা হয়, তখন তার অবস্থা অনেক খারাপ ছিল। আমাদের নার্সারী ও যতেœ আজ সে অনেক অগ্রসর হয়েছে। লেখাপড়ার প্রতি তার আগ্রহ অনেক।
    পিএসসি পরীক্ষার লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোজাম্মেল হক বলেন, তাসপিকে আলাদা কক্ষে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু সে অন্যান্য শিশুদের সঙ্গে পরীক্ষা দিতে আগ্রহী বিধায় অন্যদের সাথে একসঙ্গে বসে পরীক্ষা দিচ্ছে।
    C

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: প্রতিবন্ধিতা রুখতে পারেনি লামার পিএসসি পরীক্ষার্থী তাসপিকে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান