কক্সবার্তা ডেস্ক :
৫লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে বন্ধুর প্রতারণার স্বীকার হয়ে লোহাগাড়ায় অপহৃত হল চাঁদপুরের অপু সরকার। অপহরণকারী দলের সদস্য সংখ্যা ছিল ৪জন। তারা সকলেই লোহাগাড়ার বাসিন্দা। অপহৃত যুবক চট্টগ্রাম শহরের একজন কর্মজীবি। তাঁর বাড়ি চাঁদপুর জেলার কচুয়ার বড়দৈল এলাকায়। ঘটনার মূল সূত্রপাত হয় গত ৩ নভেম্ববর এবং অপহৃত হয় ৪ নভেম্বর। উক্ত ৪ অপহরণকারীর মধ্যে ৩জন জনগণ কর্তৃক আটক হয়ে থানায় সোপর্দ হয়। ১ অপহরণকারী বর্তমানে পলাতক রয়েছে। থানার অভিযানে ১২ঘন্টা পর অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। ঘটনা সূত্রে প্রকাশ, অপু সরকার (২৫) একজন চাকুরীজীবি যুবক। তিনি চট্টগ্রাম শহরস্থ ইপিজেড এলাকার একটি গার্মেন্টস কারখানায় চাকুরী করেন। ওইখানে পরিচয় হয় লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের দূর্লভের পাড়ার জনৈক নুরুল ইসলামের পুত্র ফয়সাল (২১) এর সাথে। একদিন অপুকে তার বাড়িতে বেড়াতে আসার জন্য ফয়সাল প্রস্তাব করে। অপু তাতে রাজি হয়ে গত ৩ অক্টোবর রাত আনুমানিক ৮টায় লোহাগাড়ায় ফয়সালের বাড়িতে বেড়াতে আসেন। রাত যাপনের পরদিন অর্থাৎ ৪অক্টোবর সকালে ফয়সাল অপুকে সাথে নিয়ে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে বেড়াতে আসেন। ওইখানে ফয়সাল তার বন্ধু মাঈনুল ইসলাম (২১)। সে আধুনগর খাসমহল এলাকার আব্দুস শুকুরের পুত্র ও নুরুন্নবী (২২)। সে আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী হাছিঁর পাড়া জাফর আহমদের পুত্র। এদের সহিত অপুকে পরিচয় করিয়ে দেয়। সর্বশেষ পরিচয় করিয়ে দেয় অপহরণকারী দলের মূল হোতা তারেক (২৪) এর সাথে। তারেক লোহাগাড়া ইউনিয়নস্থ ডলুকূল এলাকার আব্দুস শুক্কুরের পুত্র। তারা ৫জন একত্রিত হয়ে কিছুক্ষণ ঘুরাফেরা করার পর তারেক অপুকে নিয়ে সবাইকে চরম্বা রাজঘাটা এলাকার পার্বত্য জেলাস্থ জনৈক শুকুরের খামার বাড়িতে বেড়াতে যাওয়ার প্রস্তাব করে। ফয়সাল ও তার অপর দুই বন্ধু রাজি হয়ে অপুকে নিয়ে তারা ৫জন টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় অবস্থিত উল্লেখিত ব্যক্তির খামার বাড়িতে বেড়াতে যায়। ওইস্থানে উপস্থিত হওয়ার পর অপুর ওই ৪ সহপাঠী তাৎক্ষণিক ভাবে অপুকে বেঁধে বেদম মারধর করতে থাকে এবং বলে যে তাঁর মাকে ৫লক্ষ মুক্তিপন হিসেবে তাদের হাতে পাঠিয়ে দেয়ার জন্য। অপু প্রাণ রক্ষায় নিরুপায় হয়ে মাকে কেঁদে কেঁদে ঘটনার কথা বর্ণনা করে ৫লক্ষ টাকা পাঠিয়ে দেয়ার কথা বলেন। কিন্তু অসহায়া মা ৩০ হাজার টাকা দেয়ার সম্মতি প্রকাশ করলে অপহরণকারীরা অপুর মাকে একটি বিকাশ নম্বর দিয়ে বলে যে ওই নম্বরে ৩০ হাজার টাকা পাঠিয়ে দেয়ার জন্য। পরক্ষণে তারেক অপুকে সাথে নিয়ে বিকাশের টাকা তোলার জন্য দোকানের দিকে গেলে স্থানীয় জনগণ ঘটনা আচঁ করতে পারলে তাৎক্ষণিকভাবে তাঁরা শোর-চিৎকার করে জোড় হয়ে অপহরণকারী ৩জনকে আটক করেন। তাদেরকে প্রথমে চরম্বা ইউনিয়ন পরিষদে সোপর্দ করা হয়। ইউপি চেয়ারম্যান পরে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করেন। পুলিশ অপহরণকারী তারেক ও অপহৃত অপুকে উদ্ধারের জন্য সারারাত জোর প্রচেষ্টা চালান। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জাহান পিপিএম (বার), এসআই জাকির সিকদারসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে চরম্বা এলাকায় দূর্বার অভিযান চালিয়ে ওই এলাকার সর্বশেষ পূর্ব সীমানা থেকে অপহৃত অপুকে উদ্ধার করেন বলে থানা সূত্রে জানা যায়। দুর্দান্ত অপহরণকারীদলের হোতা তারেক এখনো আটক হয়নি। সে পালিয়ে গা ঢাকা দিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করার জন্য জোর তৎপরতা অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে থানায় মামলা রুজু হওয়ার প্রক্রিয়া চলছে বলে সূত্রে জানা গেছে।
cbs
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: অপহৃত অপু সরকারকে ১২ঘন্টা পর উদ্ধার: ৩ অপহরনকারী অাটক
Rating: 5
Reviewed By: Unknown