অলি উল্লাহ রনি, চকরিয়া :
চকরিয়া উপজেলার সীমান্তবর্তী ফাইতংয়ে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে এলাকার নিরীহ পরিবারের জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। দখলে বাধা দিতে গিয়ে আহত হয়েছে একই পরিবারের ৪জন। ইউনিয়নের ৪নং ওয়ার্ড বুড়ির চিকনঘোনা এলাকার ঘটেছে এঘটনা। এনিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে জানাগেছে, ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড বুড়ির চিকনঘোনা গ্রামে ওই এলাকার মৃত আমির হোসেনের পুত্র কৃষক মো: লাল মিয়ার মালিকানাধীন ৪১৭নং আর হুল্ডিং-এ ২একর জমি রয়েছে। তার এসব জমির একাংশে কোন ধরণের কাগজপত্র ছাড়া মৌখিক অনুমতিতে ২০কড়া জমিতে থাকার সুযোগ থাকার জন্য আশ্রয় দেওয়া দেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র মো: মামুনকে। কিন্তু বুড়ির চিকনঘোনা এলাকার মৃত আবদুল মালেক পিয়নের পুত্র দেলোয়ার হোসেন নিজেকের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি দাবী করে কৃষক লাল মিয়ার জমিতে আশ্রয় দেওয়া মামুনকে হাতে নিয়ে ৫০শতক জমি জবর দখলে নেওয়ার পায়তারা চালায়। সর্বশেষ গত ১৭নভেম্বর দুপুর ১টার দিকে ভুমিদস্যু দেলোয়ার হোসেন, তার পুত্র ইকবাল উদ্দিন, নাছির উদ্দিন, ছাবের, মামুন,তার স্ত্রী আয়েশা বেগম, ভাড়াটিয়া মো: খালেকের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে কৃষক লাল মিয়ার জমি দখলে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। হামলায় আহত হয়েছে জমি মালিক লাল মিয়ার বোন মাহমুদা বেগম (৫৫), ভাগিনা আবুল হাসেমের স্ত্রী শাহিনা বেগম (২৫), বাগিনা মীর কাসেমের স্ত্রী ইস্তফা বেগম (৩০) সহ ৫জন। হামলাকারীরা নগদ ১০হাজার টাকা, ২টি মোবাইল সেট লুট করে ও বসতবাড়ি ভাংচুরে আরো অন্তত ৫০হাজার টাকার ক্ষতি সাধন করে। ঘটনার সময় স্থানীয় মেম্বার সরওয়ার ও সমাজ সর্দার নজরুল ঘটনা প্রত্যক্ষ করেন। ফাইতং পুলিশ ফাড়ির আইসি (এসআই) হুমায়ুন কবির সহ পুলিশ সদস্যদের বাধা উপেক্ষা করে এ হামলা চালায় দখলবাজরা। কিন্তু জমি মালিক লাল মিয়ার পক্ষে কথা বলায় ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তৌহিদ, ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি মো: নুরুল আলম সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার, হামলা ও মামলার হুমকি প্রদান করে। এনিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার আইনের আশ্রয় নেবেন বলে জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ফাইতংয়ে আওয়ামীলীগ নেতা পরিচয়ে জবর দখল ও ভাংচুর, আহত ৪
Rating: 5
Reviewed By: Unknown