• Latest News

    সাবেক চকরিয়া পৌরসভা মেয়র হায়দার গুরুতর অসুস্থ, ঢাকা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির বর্তমান কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার স্ট্রোক করে ঢাকা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। মালয়েশিায়ায় সন্তানদের লেখাপড়া সহ পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাতের জন্য যাওয়ার পথে গত ২৯ অক্টোবর ঢাকায় বিমান বন্দরে হঠাৎ স্ট্রোক করে গুরতর অসুস্থ হয়ে পড়েন। এরপর মালয়েশিয়া গমন স্থগিত করে তাকে ঢাকার উত্তরা ৯নং সেক্টর ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করার নিকটাত্বীয় ও দলীয় নেতৃবৃন্দরা। বর্তমানে তিনি ওই হাসপাতালেই উন্নত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সাবেক পৌর মেয়র হায়দারের ডান পায়ে ও বাম হাতে স্ট্রোকের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। শরীরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসতে বেশ কয়েকদিন সময় লাগবে। মুঠোফোনে অসুস্থ মেয়র হায়দার জানান, সম্প্রতি অনুষ্টিত চকরিয়া পৌরসভার নির্বাচনে প্রচারণাকালে উপজেলা সড়কের গ্রামীণ ব্যাংক সেন্টার এলাকায় তার উপর প্রতিপক্ষ দলের লোকজন হামলা চালায়। ওই সময় তার ডান পায়ে ও বাম হাতে উক্ত আঘাতটি হয়। উন্নত চিকিৎসা নেওয়ার পরও যেকোন সময় এই আঘাতের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তিনি দ্রুত আরোগ্যতা কামনায় দলীয় নেতাকর্মী, আত্মীয় স্বজন সহ সমগ্র চকরিয়াবাসীর কাছে দোয়া চেয়েছেন।
    c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সাবেক চকরিয়া পৌরসভা মেয়র হায়দার গুরুতর অসুস্থ, ঢাকা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান