• Latest News

    পেকুয়ায় দুর্বৃত্তের হামলায় ইসমাইল মেম্বার আহত

    গিয়াস উদ্দিন, পেকুয়া :
    কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ ইসমাঈল (৪৩) মেম্বার আহত হয়েছে। সে পেকুয়া সদর ইউনিয়নের আব্দুল হামিদ সিকদার পাড়া গ্রামের আলহাজ্ব হাবিবুর রহমানের পুত্র ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।
    সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের সাবেক গুলদী ষ্টেশন এলাকায় ওই ইউপি সদস্যের উপর এ হামলার ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আহত ইউপি সদস্যের ভাই গিয়াস উদ্দিন বলেন, পূর্ব থেকে উৎপেতে থাকা একই ইউনিয়নের মাইজ পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের পূত্র হাসনাত পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতভাবে এ হামলা চালায়। এতে ইউপি সদস্যের মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। উপস্থিত স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে আহতের পরিবার জানায়; হামলাকারীর বিরুদ্ধে মামলা করা হবে।
    c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় দুর্বৃত্তের হামলায় ইসমাইল মেম্বার আহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান