এহসানুল হক, চট্টগ্রাম :
মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলমানদেরকে শতাব্দীর জঘন্যতম হামলার কথা উল্লেখ করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা আবেদ আলী বলেন, “রোহিঙ্গারা আজ নিগৃহীত, নির্যাতিত। নিরস্ত্র এ জনগোষ্ঠীর উপর আজ হেলিকপ্টার দিয়ে হামলা করছে মিয়ানমার সেনাবাহিনী। সেখানে সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদেরকে প্রবেশ করার অনুমতি দিচ্ছেনা মিয়ানমার সরকার”।
আন্তর্জাতিক সেবামূলক সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে অদ্য ১৯ নভেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে মায়ানমার মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধনে তিনি উপরোক্ত কথা বলেন।
মাওলানা আবেদ আলী আরো বলেন, “শান্তিতে নোবেল পাওয়া অং সান সূচীর দেশে আজ যে ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞ ও নির্যাতন হচ্ছে তা সমগ্র পৃথিবীর মানুষকে হতবাক করে তুলছে। আজ মানবতা ও মানবাধিকার প্রতিষ্ঠার বিশ্ব মোডলরা কোথায়? বাংলাদেশের অভ্যন্তরে সাধারণ বিচ্ছিন্ন ঘটনার জন্য জাতি সংঘসহ উন্নত বিশ্বের মানবতা ও ধর্মনিরপেক্ষতার বিলাপকারী কর্তারা কোথায়? এই হামলা-নির্যাতন আয়্যামে জাহেলিয়া যুগকেও হার মানিয়েছে। এখন বিশ্ব নেতৃবৃন্দের উচিত এসব হামলার সঠিক জবাব দেওয়া”।
ঢাকায় অবস্থিত মিয়ানমার দূতাবাদে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রতিবাদ লিপি দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “যদি অবিলম্বে মিয়ানমারের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করা না হয়, তাহলে বাংলাদেশ থেকে মিয়ানমার দূতাবাদ প্রত্যাহার করার জন্য জোর আন্দোলন শুরু করা হবে”।
সার্ক মানবাধিকার চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক মুক্তিযোদ্ধা এস.এম. মুর্তুজা হোসাইনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক, লেখক ও গবেষক, অধ্যাপক মাসুম চৌধুরী, এম.আই.মারুফ পাটোয়ারী, মহানগর সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এস.এম. আজিজ, উত্তর জেলার সভাপতি ইঞ্জিনিয়ার আরফান উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন, মহিলা নেত্রী মনোয়ারা বেগম হেনা, সাংবাদিক ও ইতিহাস গবেষক নূর মোহাম্মদ রানা।
মহানগর শাখার যুগ্ম সম্পাদক এস.এম আকাশের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, মোহাম্মদ শাহীন চৌধুরী, ডাঃ মাহমুদ হাসান, আব্দুল হালিম, মিনহাজুল ইসলাম, দ্বীন ইসলাম, এনামুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা গণমাধ্যমকর্মীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে সাধ্যানুযায়ী মিয়ানমারে চলমান হত্যাযজ্ঞের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আহবান জানান।
c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওন -মাওলানা আবেদ আলী
Rating: 5
Reviewed By: Unknown