শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
কক্সবাজার সদরের ৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদে জন্ম সনদ আনতে গিয়ে বহিরাগত চেয়ারম্যানের সহকারী পরিচয় দানকারী এক ব্যক্তির উপর্যুপরী হামলার শিকার হয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ১২ নভেম্বর দুপুর ১২ টার দিকে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, উত্তর পাহাশিয়াখালী এলাকার মৃত আবদু ছমদের পুত্র শাহ আলম (৪৫) একটি জন্ম সনদের জন্য পরিষদে যায়। সংশ্লিষ্টদের কাছ থেকে সনদটি নিয়ে স্বাক্ষর নেওয়ার জন্য চেয়ারম্যানকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সহকারী পরিচয় বহনকারী টেক পাড়া এলাকার জনৈক সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে চেয়ারম্যান কোথায় জানতে চাইলে তেলে বেগুনে জলে উঠেন। এতে দুজনের মধ্যে বাক বিতন্ডা শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় সাইফুল ইসলাম শাহ আলমকে উপর্যুপরী কিল-ঘুষি, লাথি মারতে থাকে। স্থানীয়রা উদ্ধার করে তাকে জালালাবাদ সরকারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। আহত শাহ আলম জানান, ঐদিন একটি জন্ম সনদে স্বাক্ষর নেওয়ার জন্য গেলে কথিত সাইফুল ইসলাম নামের ঐ ব্যক্তি তাকে বেদম মারধর করে। অভিযোগের ব্যাপারে উক্ত সাইফুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে ইউপি সচিব সাইফুদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য একজন মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান। মারধরের ঘটনাটি শাহ আলমের এলাকায় চাউর হলে বিক্ষুদ্ধ হয়ে পড়ে এলাকাবাসী। তারা অবিলম্বে ঐ সাইফুল ইসলামকে পরিষদ থেকে বিতাড়িত করার দাবী জানান। এ প্রসঙ্গে চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইসলামাবাদ ইউপিতে জন্মসনদ আনতে গিয়ে হামলার শিকার
Rating: 5
Reviewed By: Unknown