রমজান আলী , মহেশখালী :
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের বন্দুক যুদ্ধে নিহত-১, আহত-১০ । এলাকায় উত্তেজনা বিরাজ যে কোন মুহুর্তে অপ্রতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ২ নভেম্বর রাত অনুমান সাড়ে ১০টার দিকে কালারমারছড়া নুনাছড়ি বাজারে দু’পক্ষের বন্দুক যুদ্ধ শুরু হয়। এক পর্য্যায়ে খলিল বাহিনীর লোকজন (মাহমুদুল্লাহ, বদাইয়া, শাহজাহান, শাহাব উদ্দিন, জয়নাল, রফিক, এরফান, আমান উল্লাহ, গিয়াস উদ্দিন, ওসমান ও নুনু’র) নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে অপর পক্ষের উত্তর ঝাপুয়া এলাকার আক্তার হোসাইনের পুত্র রিদুয়ান (২৫) নামক এক যুবক কে উপুর্যপরি ৩ টি গুলি করে ও পরে ধারালো কিরিছ দিয়ে জবাই করে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে। নিহত ও আহতরা হলেন কালারমারছড়ার তারেক বাহিনীর লোকজন। আহত ১০ জনের মধ্যে নুনাছড়ি এলাকার ইসলামের পুত্র রমজান আলীর অবস্থা আশংঙ্খা জনক, অপর আহতের নাম রির্পোট লিখা কালীন সময়ে পাওয়া যায়নি।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বণিকের মোবাইলে বারবার কল দেওয়ার পরে ও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তদন্ত ওসি নাজমুল জানান, ঘটার সংবাদ শোনার সাথে সাথে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি পরে বিস্তারিত জানানো হবে। এ ব্যাপারে কালারমারছড়া ইউপি চেয়ারম্যান মির কাশিম চৌধুরী জানান, নিহত লোকটি তারেক বাহিনীর সদস্য । সে প্রায় সময় এলাকায় একটি গ্রুপ নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টার সংবাদ শুনেছি । আর আমি পুরোপুরি বিষয়টি পরে জানাব।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কালারমারছড়ায় দু’পক্ষের বন্দুক যুদ্ধে নিহত-১, আহত-১০
Rating: 5
Reviewed By: Unknown