• Latest News

    কক্সবাজারে গ্রীণলাইন বাস চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত : আহত -২

    কক্সবার্তা :
    কক্সবাজার পুলিশ লাইনের সামনে গ্রীণ লাইন বাসের চাপায় আশিকা বেগম (১০) নামের ১ ছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে , আহত হয়েছে ২জন। ১ জনের অবস্থা আশংকাজনক।
    আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কক্সবাজার বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে। গ্রীণ লাইন বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-২৬১৭।
    প্রত্যক্ষদর্শী জানান , মাদ্রাসা থেকে পড়ে ৩ ছাত্রী বাড়ি ফিরছিল। এসময় ঢাকা থেকে আসা গ্রীণ লাইনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে আশিকার মৃত্যু হয়। আশিকা পুলিশ লাইন এলাকার দিনমজুর রশিদ আহমদের মেয়ে। আহত রুমি(৯) ও উর্মি (৫) বোন। তারা এলাকার শমসু বাবুর্চির মেয়ে। আহতদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    ঘাতক গ্রীণ লাইনের ড্রাইভার পলাতক বলে জানা গেছে। গাড়িটি পুলিশের হেফাজতে আছে।
    sbc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে গ্রীণলাইন বাস চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত : আহত -২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান