• Latest News

    প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু আজ রবিবার থেকে

    ডেস্কক রিপোর্ট :
    প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার (২০ নভেম্বর) থেকে। এ পরীক্ষা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ৩২ লাখের বেশি পরীক্ষার্থী । শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
    প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ হাজার ৮৫৭ জন এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯০ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশ নেবে।
    প্রতিদিন সকাল ১১ টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে ২০ মিনিট। এটি হচ্ছে দেশের সবচেয়ে বৃহত্তর পরীক্ষা।
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান পরীক্ষা শুরুর দিন রাজধানীর লালবাগের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।
    মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর মোট ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭ হাজার ১৮৩টি কেন্দ্র দেশে এবং দেশের বাইরে আরও রয়েছে ১১টি কেন্দ্র।
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে। মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর: ৯৫১৫৯৭৭ এবং অধিদফতরের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর: ০২-৫৫০৭৪৯৩৯, ০১৯৭৯০৮৮৭১৯, ০১৭১২৪১৩১০০, ইমেইল: ddestabdpe@gmail.com
    সমাপনী পরীক্ষা সংক্রান্ত সব তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাবে।
    tb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু আজ রবিবার থেকে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান