• Latest News

    ঈদগড়ে ইয়াবা সেবনকারী দিন দিন বেড়েই চলছে

    কামাল শিশির, ঈদগড় : রামুর ঈদগড়ের বিভিন্ন স্থানে ইয়াবা সেবন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ধ্বংসাত্মক এ ইয়াবা গ্রাস করছে ঈদগড়ের ভবিষ্যৎ প্রজন্মকে। ইয়াবার করাল গ্রাসের শিকার হচ্ছে কলেজ পড়–য়া ছাত্র ও অধিকাংশ যুব সমাজ।
    ইতিপূর্বে পুলিশ হিরোইন ও সোলাই মদ আটক করলেও রোধ করা যাচ্ছে না ইয়াবা ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ব।
    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন ব্যক্তি আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন ধরে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কোন অভিযান ঈদগড়ে না থাকায় ইয়াবার কালো থাবা ছড়িয়ে পড়ছে ঈদগড়ের বিভিন্ন গ্রামে-গঞ্জে।
    সর্বনাশা ইয়াবা প্রতিদিন ঈদগড়-ঈদগাও সড়ক, বাইশারী সড়ক দিয়ে পুলিশের নিরাপত্তা বেষ্টনি ফাঁকি দিয়ে ঈদগড়ের বিভিন্ন স্পটে পৌঁছে যাচ্ছে এ মরণ নেশা। এ অপব্যবসা রোধ করতে না পারায় ইয়াবা সেবনকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
    অনুসন্ধানে দেখা যায়, বর্তমানে ঈদগড় ঘুইন্যাপাড়া, চরপাড়া ২নংগেইট, পূর্ব রাজঘাটা, বউঘাট,পানিস্যাঘোনা,হাসনাকাটাসহ আরো বিভিন্ন গ্রামের বিভিন্ন বসতবাড়ীতে এবং পরিত্যাক্ত ভবনে প্রকাশ্যে ও গোপনে উঠতি বয়সের তরুনরা ইয়াবা সেবন করছে ।
    এছাড়া প্রশাসন কতৃক চিহ্নিত কিছু যুবক এ ইয়াবা ব্যবসা এলাকায় প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে এবং সহজেই সেবনকারীরা হাতের নাগালে ইয়াবা পেয়ে যায়। ফলে পুরো ঈদগড়কে গ্রাস করে ফেলছে ইয়াবা ।
    বিশেষজ্ঞদের মতে ক্ষতিকর ইয়াবা এমন এক জাতীয় মাদক যা মস্তিষ্ককে উদ্দীপ্ত করে তুলে । ফলে ইয়াবা সেবনে প্রতিদিন মানব মস্তিষ্কের অসংখ্য কোষের অপমৃত্যু ঘটছেই ।
    মাত্রাতিরিক্ত সেবনের কারনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। পাশাপাশি যৌন ক্ষমতা পুরুষত্ব অসময়ে নষ্ট হয়ে যায়। তাই ইয়াবা রোধ বা বিরোধী অভিযান জোরদার করা জরুরী হয়ে পড়েছে।
    bc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগড়ে ইয়াবা সেবনকারী দিন দিন বেড়েই চলছে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান