চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন কৃষকলীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, উন্নয়ন প্রচারণের লক্ষে বাস ষ্টেশন চত্বরে এক বিরাট জনসভার আয়োজন করে। জনসভার প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষকলীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, সন্ত্রাস নাশকতা জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি চকরিয়ার সভাপতি জননেতা রেজাউল করিম বলেন জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি ক্রম ক্ষমতা বৃদ্ধি, গড় আয় বৃদ্ধি সহ খাদ্য শস্য উৎপাদনে রেকর্ড ছাড়িয়ে গেছে। তিনি বলেন দোহাজারা কক্সবাজার রেল লাইন, বিমান বন্দর উন্নয়ন, সমুদ্রজয়, ব্যাংক রিজার্ভ সর্বকিছু বিবেচনায় বাংলাদেশ এখন অনেক বড় মর্যাদার আসনে। তার বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনা যোগ্যতার সাথে দেশকে বিশ্বের রোল মডেলে পরিণত করেছে। তিনি বলেন চলমান উন্নয়ন এগিয়ে নিয়ে উন্নত বাংলাদেশ গড়তে আরো অনেক সময় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব দরকার।
গতকাল ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মাঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কৃষকলীগ যুগ্ম আহ্বায়ক সুজাউল আলম, হারবাং ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিরানুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিম উদ্দিন, দারুচ্ছালাম রফিক, গিয়াস উদ্দিন, কৃষকলীগ ইউনিয়ন সাধারণ সম্পাদক সরওয়ার আলম বুলবুল, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন ও নাইম উদ্দিন বাবু প্রমুখ।
সভায় সর্বসম্মতক্রমে আজিম উদ্দিনকে সভাপতি দারুছসালাম রফিককে সদস্য সচিব, বেলাল মাষ্টারকে যুগ্ম সচিব করে হারবাং ইউনিয়ন সন্ত্রাস নাশকতা জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
am
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: উন্নয়ন এগিয়ে নিয়ে উন্নত বাংলাদেশ গড়তে
শেখ হাসিনার নেতৃত্ব দরকার --রেজাউল করিম
Rating: 5
Reviewed By: Unknown