• Latest News

    চকরিয়ায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী অপহৃত, সন্ধান মেলেনি ৩দিনেও

    আবদুল মজিদ,চকরিয়া:
    চকরিয়ায় আফরিন খন্দকার প্রিয়া (১২) নামে ৪র্থ শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। স্কুল ছাত্রী প্রিয়া চকরিয়া পৌর সভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী এলাকার আবু ছিদ্দিকের মেয়ে ও চকরিয়া প্রদীপালয় বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

    গত ১১নভেম্বর রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজির পর কোথাও না পেয়ে ছাত্রীর মা জনুয়ারা বেগম বাদী হয়ে গতকাল ১৩নভেম্বর থানায় সাধারণ ডায়েরী (নং আর ১০৯৮) দায়ের করেন।
    অপহৃতের মা জনুয়ারা বেগম জানান, তার স্কুল পড়–য়া মেয়ে আফরিন খন্দকার প্রিয়া তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে ১১নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি হতে বের হয়। কিন্তু গভীর রাত পযর্ন্ত বাড়িতে না ফেরায় মেয়ের খোজে বের হন পরিবারের সদস্যরা। পরদিন সকাল ১০টায় সংবাদ পান তার স্কুল পড়–য়া মেয়েকে ১১নভেম্বর রাত ১১টার দিকে অজ্ঞাত পরিচয়ের ২জন মহিলা মেয়েকে একটি গাড়ীতে তোলে অজানার উদ্দেশ্যে নিয়ে যায়। এমনকি ওই মহিলারা একটি দোকান থেকে ০১৭৪৬২৪৪৮০৮ নাম্বারে বিকাশের দোকান থেকে টাকাও উত্তোলন করে!
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী অপহৃত, সন্ধান মেলেনি ৩দিনেও Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান