• Latest News

    রামুতে ৯৯৮ ইয়াবাসহ যুবক আটক

    আবুল কাশেম সাগর, রামু:

    রামুতে ৯৯৮ পিস ইয়াবাসহ মো. তৈয়ব উল্লাহ নামে এক যুবক আটক হয়েছে। আটক যুবক রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং গ্রামের মৃত মাওলানা মোহাম্মদ শফির ছেলে।

    রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রাম হতে স্থানীয় কামাল মেম্বার, সমাজকর্মী মো.দুদু মিয়াসহ এলাকাবাসীর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
    স্থানীয়রা জানান, আটক ইয়াবা ব্যবসায়ী দীর্ঘ দিন যাবত পূর্ব মেরংলোয়া গ্রামে তার শ্বাশুর সুলতানের সহযোগিতায় এ ব্যবসা পরিচালনা করে অসছে।
    অভিযানে নেতৃত্ব দেওয়া রামু থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহায়তায় ইয়াবা ব্যবসায়ী তৈয়বকে আটক করে সংশ্রিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রামুতে ৯৯৮ ইয়াবাসহ যুবক আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান