• Latest News

    নকল ডিভাইস ব্যাবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ৩ জন

    কক্সবার্তা ডেস্ক :
    গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগের সাবেক ছাত্র মাসুদ রানা ও মার্কেটিং বিভাগের অনিয়মিত শিক্ষার্থী রাজিদুল শেখ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র জুয়েল খান ও ভূগোল-পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র কায়সার আলম খোকন।
    সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. এহসান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। এদের মধ্যে লালবাগ এলাকা থেকে মাসুদ রানাকে, আজিমপুর থেকে রাজিদুল শেখ ও পল্টন এলাকায় তাদের অফিস থেকে জুয়েল খান ও কায়সার আলম খোকনকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫২টি এটিএম কার্ড সদৃশ যোগাযোগ যন্ত্র, চায়নার তৈরি ৪৫ সংযোগ ও হিয়ারিং ব্লুটুথ ডিভাইস, বিভিন্ন অপারেটরের ৪৭টি সিম, সত্যায়িত করার জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তার নামের সিল, দুটি ল্যাপটপ, ছবি সম্বলিত একাধিক শিক্ষার্থীর ছবি, ঢাবি, চবি ও জবিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র, পরীক্ষা পাসের সনদ, অগ্রিম নেওয়া ১২ লাখ টাকার চেক উদ্ধার ও দেশিয় তৈরি মোটাকাপড়ের দুটি কালো রঙয়ের স্যান্ডো গেঞ্জি উদ্ধার করা হয়। এর একটি বড় সাইজের, অপরটি ছোট।
    দেখাগেছে, গেঞ্জি দুটির ভেতরের পাশে বিশেষ কায়দায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে ওপরের দিকে ছোটছোট তিনটি ডিভাইস সংযুক্ত করা হয়েছে। নীচের দিকে ব্যাটারিতে সংযোগ দেওয়ার ছোট্ট একটি বক্স রয়েছে, রয়েছে অন ও অফ করার সুইচ।
    তিনি আরও বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষায় প্রার্থীদের বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস সরবরাহ করে কেন্দ্রে পাঠাতো। পরে বাইরে থেকে ওই যন্ত্র ব্যবহার করে প্রশ্নের উত্তর বলে দিত। তারা অবৈধ কাজ করার জন্য পল্টনে অফিসও নিয়েছিল। সেখানে তারা ভর্তিচ্ছু বা চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ দিতো। গত তিন বছর ধরে তারা এসব কাজ করে আসছে।’
    এক প্রশ্নের জবাবে রওশান আরা বেগম বলেন, ‘গ্রেফতারকৃতরা খুবই মেধাবী। তাদের একটি গ্রুপ মাঠ পর্যায়ে থেকে পরীক্ষার্থী সংগ্রহ করতো, এরপর তাদের সঙ্গে চুক্তি করতো। ভর্তি হতে পারলে প্রত্যেকের কাছ থেকে তিন থেকে সাড়ে তিনলাখ টাকা নিতো। চক্রটি ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এই জালিয়াতি করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এবারও ঢাবিতে তিনজনকে ভর্তি করানোর কথা জানিয়েছে।’
    ভর্তি জালিয়াতির ক্ষেত্রে তারা প্রার্থীদের কাছ থেকে অ্যাডভান্স চেক নিতো। তাদের কাছ থেকে ১২ লাখ টাকার অ্যাডভান্স চেক উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
    mdb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নকল ডিভাইস ব্যাবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ৩ জন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান