• Latest News

    ছুরিকাঘাতের মামলায় বগুড়ায় এক ব্যক্তির কারাদণ্ডাদেশ

    দেশ বার্তা:
    বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় সার্কাস প্যান্ডেলের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া প্রকৌশলী জসিম উদ্দিনকে ছুরিকাঘাতের মামলায় মুক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় এ রায় দেন।

    তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন গত ২০১৩ সালের ২০ মার্চ আদালতে শুধু মুক্তার হোসেনের বিরুদ্ধে চার্জশিট দেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন। সরকার পক্ষে এপিপি নাজিমুদ্দিন মামলা পরিচালনা করেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ছুরিকাঘাতের মামলায় বগুড়ায় এক ব্যক্তির কারাদণ্ডাদেশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান