• Latest News

    থানা থেকে ছিনিয়ে ধর্ষককে ফাঁসি দিলো জনতা

    আন্তর্জাতিক ডেস্ক :
    উত্তর বলিভিয়া রেইস অঞ্চলের এক ধর্ষণের ঘটনায় ক্ষিপ্ত জনতা থানা থেকে ধর্ষককে ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়েছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অবশ্য ধর্ষকের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
    ধর্ষককে থানা থেকে বের করে গলায় রশি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়

    গত সপ্তাহে সে ধর্ষক চার বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে। তারপর ধর্ষক শিশুটির লাশ ফেলে চলে যায়। কিছুদিন পর পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে। তদন্তের পর পুলিশ সে যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেন।

    এদিকে গ্রেপ্তারের খবর জানার পর গ্রামবাসী সংঘবদ্ধভাবে থানা আক্রমণ করে ধর্ষককে থানা থেকে ছিনিয়ে নেয়। তারপর প্রকাশ্যে একটি গাছের তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে। পুলিশ শত চেষ্টা করেও বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে পারেনি। এবং গ্রামবাসীর সংখ্যা খুব বেশি হওয়ায় কাউকে গ্রেপ্তারও করতে পরেনি।

    থানার পাশের একটি গাছে ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করে জনতা ধর্ষিতা শিশুটি স্থানীয় নাগরিক না। সে তার বাবার সাথে তার দাদার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করতে এসেছিল। আর এ সুযোগে ধর্ষক তাকে ধর্ষণ করে।

    দেশটির ক্রাইম ফাইটিংয়ের স্পেশাল ফোর্স বিভাগের পরিচালক ইভান জাম্ব্রানা বলেন, ‘ইতিমধ্যে ধর্ষক ও ধর্ষিতার লাশ পালোস ব্লানকোসে নেওয়া হয়েছে। আমরা এখন মামলাটি নিয়ে তদন্ত করছি।

    মৃত্যু নিশ্চিত করার পর ধর্ষকের লাশ রেখে চলে যায় জনতা ইভান জাম্ব্রানা বলেন, এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ এলাকাবাসীর কাছে থেকে তথ্য সংগ্রহ করছে। তথ্য সংগ্রহ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
    cv

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: থানা থেকে ছিনিয়ে ধর্ষককে ফাঁসি দিলো জনতা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান