• Latest News

    রাউটারের সিগনাল শক্তিশালী করতে করনীয়

    টেক বার্তা:
    বর্তমান বিশ্বের কাজের ধরন অনেকটাই পরিবর্তন করে দিয়েছে ওয়াইফাই। এর সাহায্যে যেকোনও জায়গায় থেকে যেকোনও সময় আমরা কাজ করতে পারি। ফলে ওয়াইফাই এর সঙ্গে ব্যবহারকারীদের নিবিড় সম্পর্ক তৈরি হয়। কিন্তু যখনই ওয়াইফাই সিগন্যাল দুর্বল থাকে তখন এই নিবিড় সম্পর্ক তিক্ততায় রূপ নেয়।

    ওয়াইফাই এর সিগন্যাল নানা কারণে দুর্বল হতে পারে। সেই কারণগুলো জেনে উপযুক্ত ব্যবস্থা নিলে হয়তো বা সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। আসুন দেখে নিই সেরকম কয়েকটি কারণ-

    ১. অনেক ব্যবহারকারীই সঠিক জায়গায় রাউটার স্থাপনের বিষয়টি জানেন না। তারা মনে করেন যেকোনও এক জায়গায় রাউটার রাখলেই হলো। কিন্তু বাস্তবে রাউটারের সামান্য একটু স্থানান্তর ডিভাইসটির পারফরমন্সে বিশাল পার্থক্য নিয়ে আসতে পারে। সাধারণত নিচু জায়গার চেয়ে উঁচু জায়গায় রাউটার স্থাপন করলে এর সিগন্যাল শক্তিশালী হয়। তাই রাউটার উঁচুতে স্থাপন করাই ভালো।

    ২. অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস থেকে রাউটার কিছুটা দূরে স্থাপন করতে হবে। তা না হলে অন্যান্য ডিভাইসের সিগন্যাল দিয়ে রাউটারের সিগন্যাল বাধাগ্রস্ত হবে। ফলে ব্যবহারকারী ভালোভাবে তার কাজ করতে পারবেন না।

    ৩. আপনি যে ডিভাইসে ওয়াইফাই ব্যবহার করেন সেটার একেবারে কাছাকাছি রাউটার স্থাপন করতে হবে। কেননা রাউটার দূরে থাকলে সিগন্যাল দুর্বল হয়ে যায়।

    ৪. মাইক্রোওয়েভ ওভেন আপনার রাউটারের সিগন্যালকে দুর্বল করে দিতে পারে। কেননা মাইক্রোওয়েভ ওভেনে যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, রাউটারের ফ্রিকোয়েন্সি সেটার খুব কাছাকাছি। তাই এ বিষয়টির দিকে নজর রেখে রাউটার স্থাপন করা ভালো।

    ৫. ক্রিসমাস লাইটস বা মরিচ বাতিও ওয়াইফাই সিগন্যাল দুর্বল করে দেয়। তাই এগুলো থেকেও রাউটারকে দূরে রাখতে হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রাউটারের সিগনাল শক্তিশালী করতে করনীয় Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান