• Latest News

    পেকুয়ায় নবজাতকের পরিত্যক্ত লাশ উদ্ধার

    এইচ এম রিয়াজঃ পেকুয়া :
    পেকুয়া উপজেলার বারবাকিয়ায় সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক শিশুর লাশ পাওয়া গেছে।
    গতকাল সোমবার (০৭ নভেম্বর ১৬ ইং) বারবাকিয়া ইউনিয়নের (৭নং ওয়ার্ড) ফাঁশিয়াখালী এলাকার নোয়াখালীপাড়ায় খালের চর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানাগেছে।
    উদ্ধারকৃত ঐ শিশুটির অবস্থা এমন যে দেখলে যে কেউ চমকে উঠবে। কারণঃ শিশুটির শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে গিয়ে সাদা মাংস দেখা যাচ্ছে এমনকি অনেক স্থানে মাংস উঠে গর্তের সৃষ্টি হয়ছে।
    স্থানীয়রা জানায়, সোমবার সকালে চরের মধ্যে দশ বারটি কুকুর মিলে একত্রে টেনে চিড়ে কিছু খাচ্ছে লক্ষ করে দেখতে গেলে একটি গর্তের পাশে শিশুর লাশটি দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
    এদিকে নবজাতক শিশুর লাশটি নিয়ে এলাকায় উঠে আসছে নানারকম প্রশ্ন সহ ভিন্ন ধরণের মন্তব্য। এদের মধ্যে আবার কেউ কেউ বলেন, হয়তো কারো অবৈধ সম্পর্কের কারণে ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে সমাজের লোকজনকে ফাঁকি দিতেই রাতের অন্ধকারে জীবিত পুতে ফেলা হয়েছিল।
    তবে, কখন ও কে বা কারা এ জঘন্য কাজটি করেছে সে সম্পর্কে কেও এখনো নিশ্চিত হতে পারেনি।
    এ ব্যাপারে স্থানীয় (৭নং ওয়ার্ড) ইউপি সদস্য ছরওয়ার আলম জানান, আমি দেখেনি তবে শুনেছি গন্যমান্য ব্যাক্তিদের সমন্বয়ে লাশটি এখন কবরস্থানে দাফন করা হয়েছে।
    বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম বদিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমিও শুনেছি নিশ্চয় এটি একটি জঘন্য অপরাধ এবং ন্যক্কারজনক ঘটনা।
    c
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় নবজাতকের পরিত্যক্ত লাশ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান