দেশ বার্তা:
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিজিএস কলোনী এলাকায় আধিপত্য নিয়ে আওয়ামীলীগের দু'গ্রুপের সশস্ত্র সংঘর্ষের ঘটনায় অস্ত্রধারী ক্যাডার শাহীনসহ ১২ জনকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে নগরীর সিজিএস কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে কয়েকজন বিভিন্ন মামলার আসামি রয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম এর সত্যতা নিশ্চিত করে জানান, ছবিতে প্রকাশ হওয়া অস্ত্রধারী শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এছাড়াও আরো ১২ জনকে গ্রেফতার করেছি। এখনো যাচাই বাচাই চলছে। যাচাই বাচাই শেষে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ১লা নভেম্বর নগরীর আগ্রাবাদ এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাসিরের দু'টি গ্রুপ স্থানীয় কাউন্সিলর এম এইচ সোহেল এবং বহিষ্কৃত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের অনুসারী প্রকাশ্যে অস্ত্র নিয়ে দিন দুপুরে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দু'গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছিল এবং এলাকাবাসীর বাসাও ভাংচুর করা হয়।