বিদেশ বার্তা:
৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে শেষ খবর পর্যন্ত ২৭৬ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প ।
প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ভোট। নির্বাচনে শেষ খবর পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৫ কোটি ৬৭ লাখের বেশি ভোট। আর হিলারি পেয়েছেন ৫ কোটি ৫৭ লাখের বেশি ভোট। নারী কেলেঙ্কারি, বিতর্কিত কর্মকাণ্ড-মন্তব্য, বদমেজাজী, ব্যবসায়ী, রাজনৈতিক জ্ঞানের অভাবসহ কোনো অভিযোগই তাকে আটকে রাখতে পারল না রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কে। ৫০টি রাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসির মধ্যে ৩০টিতে জয় পেয়েছেন ট্রাম্প। আর মাত্র ২১টিতে জয় পেয়েছেন হিলারি। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক ও ইলিনয় বাদে বলার মতো তেমন কোনো রাজ্যই জয় করতে পারেননি হিলারি।
বিভিন্ন স্টেটে সুষ্ঠু ভোটগ্রহণের খবর এলেও ক্যালিফোর্নিয়ার আজুসা এলাকার একটি কেন্দ্রের কাছে গুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত ও তিনজন আহত হন। ওই ঘটনায় কেন্দ্রটিতে কিছু সময় ভোটগ্রহণ বন্ধ থাকে। এছাড়া কয়েকটি রাজে ভোটগ্রহণ মেশিনে সাময়িক সমস্যার কথা বলা হয়েছে বিভিন্ন খবরে।