• Latest News

    স্টুডেন্ট ভিসার নামে চলছে মালেশিয়ায় মানব পাচার

    তৌহিদুল আরব:

    পার্টটাইম চাকরির প্রলোভনে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসার নামে নীরবে চলছে মানবপাচার। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, স্টুডেন্ট ভিসায় এই পাচারের অবস্থা ১ বছরে মধ্যেই নৌকায় মানবপাচারের মতো পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে। পার্টটাইম চাকরির প্রলোভনে মালয়েশিয়া আসা বাংলাদেশি শিক্ষার্থীরা এখন দিন কাটাচ্ছে অর্ধাহারে অনাহারে। অনেকেরই ঠিকানা হয়েছে মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্প।
    মালয়েশিয়ার অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ ও ইনস্টিটিউশন যেগুলো থেকে বাংলাদেশি দালালরা স্টুডেন্ট ভিসা বের করে। দেশ থেকে শিক্ষার্থীর নামে শ্রমিক পাঠানো হয়। মালয়েশিয়া ও বাংলাদেশি দালালদের এই সিন্ডিকেট এসব শ্রমিকের শিক্ষাগত যোগ্যতার ভুয়া কাগজপত্র তৈরি করে। আবার অনেক সময় সত্যিকারের শিক্ষার্থীরাও এসব প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কূল হারায়।
    স্টুডেন্ট ভিসায় টানা একবছর থাকা যায় মালয়েশিয়ায়। এ কারণে শ্রমিকদের এই প্রলোভন দেখিয়ে শিক্ষার্থী ক্যাটাগরিতে মালয়েশিয়ায় আনে দালালরা। শিক্ষার্থীরা নিজের নামও লিখতে জানে না। এসব শিক্ষার্থীদের কারণে বিদেশে দেশের ভাবমূর্তিই নষ্ট হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির প্রলোভন দিয়ে আনা হয় মালয়েশিয়ায় বাংলাদেশের শিক্ষার্থীদের।
    তবে মালয়েশিয়ায় এসে কোনো ধরনের পার্টটাইম চাকরি পাননি শিক্ষার্থীরা। সম্প্র্রতি মালয়েশিয়ায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান দেখা যায়, নৌকায় বসে থাকা অভুক্ত মানুষদের মতোই হয়ে উঠেছে ভিসা প্রসেসিং সেন্টারগুলো। একটিতে দেখা যায়, সেখানে ফুটপাথ থেকে শুরু করে কলেজের ভিসা সেন্টারে শতাধিক শিক্ষার্থী। এদের ৯০ শতাংশই বাংলাদেশি শিক্ষার্থী। কোটার তুলনায় অতিরিক্ত বিদেশি শিক্ষার্থীকে ভিসা দেয়ায় গত মে মাসে ব্ল্যাকলিস্টেড করা হয় কয়েকটি কলেজ। মূলত স্টুডেন্ট ভিসায় শ্রমিক আনে এসব কলেজ।
    জানা যায়, প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ জন বাংলাদেশি শিক্ষার্থী আসে মালয়েশিয়ায়। আর পাচারের ব্যবসা রমরমা হওয়ায় এখন কলেজে আর নামকাওয়াস্তে ক্লাসও হয় না। মালয়েশিয়ায় কুয়ালালামপুরে বেশ কিছু ইউনিভার্সিটি, কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের মানবপাচারে জড়িত রয়েছে বলে চিহ্নিত করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
    এসব কলেজের অধীনে স্টুডেন্ট ভিসায় কাজ করতে এসে বর্তমানে জেলে রয়েছে অনেক বাংলাদেশি।গত ১৮ জুন সানওয়ে পিরামিড এবং ক্লাং এলাকায় কর্মস্থল থেকে ১৫০ জন শিক্ষার্থীকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ।
    কারণ মালয়েশিয়া সরকারের আইন অনুযায়ী স্নাতক বা ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের কাজের অনুমতি নেই। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি দেয়া হয় শর্তশাপেক্ষে। পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি করার আশায় বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়া আসা। তবে এখানে এসে কাজ জোটে নির্মাণ প্রকল্পে। ভারী ভারী সব কংক্রিটের খ- আর রড-সিমেন্ট বইতে হচ্ছে এখন অনেক শিক্ষার্থীকে। প্রতি বছর সাড়ে ৪ হাজার থেকে ৫ রিঙ্গিত দিয়ে ভিসা নবায়ন করতে হয়। অনেকের কাজ না থাকায় বছর শেষে ভিসা নবায়ন করতে না পারায় অবৈধ হয়ে পড়েন শিক্ষার্থীরা।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: স্টুডেন্ট ভিসার নামে চলছে মালেশিয়ায় মানব পাচার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান