• Latest News

    সপ্তম প্রজন্মের লেনোভো ল্যাপটপ বাজারে

    টেক বার্তা:
    বাংলাদেশে প্রথমবারের মতো সপ্তম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ লেনোভো আইডিয়া প্যাড-৩১০ ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'কাবিলেক' কোড নাম দিয়ে সপ্তম প্রজন্মের ইন্টেল প্রসেসরগুলো ষষ্ঠ প্রজন্মের চাইতে অনেক বেশি সমৃদ্ধশালী। প্রতি সপ্তম প্রজন্মের প্রসেসরগুলো ষষ্ঠ প্রজন্ম থেকে ১২ শতাংশ দ্রুতগতির এবং ১৯ শতাংশ দ্রুত ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে। এছাড়াও সপ্তম প্রজন্মের প্রসেসর দিয়ে ও ৪ কে (ইউএইচআই) দিয়ে মুভি সহজেই চালানো সম্ভব হয়।

    আইডিয়া প্যাড-৩১০ ষষ্ঠ প্রজন্মের ল্যাপটপগুলো কোরআই-৩ এবং কোরআই-৫ প্রসেসর দিয়ে পাওয়া যাচ্ছে, যা ডিজাইনের দিক থেকে আগের মডেলগুলোর তুলনায় আরও অনেক বেশি পাতলা ও আকর্ষণীয়। কালো ও সিলভার কালারের ল্যাপটপগুলো ১৫.৬ ডিসপ্লে ডিডিআর ৪ র‌্যাম, এনভিডিয়া এবং ইন্টেল গ্রাফিক্সকার্ড সমৃদ্ধ। আইডিয়া প্যাড-৩১০ ল্যাপটপগুলো ডলবি মিউজিক সমৃদ্ধ এবং এই লাপটপটিকে ১৮০ ডিগ্রি পর্যন্ত ডিসপ্লে ফ্যাট করা যায়।

    কোরআই-৩ তে ৪ জিবি র‌্যাম, ১ টিবি এইচডিডি, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ইন্টেল গ্রাফিক্স কার্ড থাকছে। যার দাম ৩৮ হাজার ৮শ' টাকা এবং এনভিডিয়াজি ফোর্স ৯২০ এমএক্স সমৃদ্ধ ল্যাপটপগুলোর দাম ৪১ হাজার ৯শ' টাকা।

    কোরআই-৫ তে ৮ জিবি র‌্যাম, ১ টিবি এইচডিডি, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, এনভিডিয়াজি ফোর্স-৯২০ এমএক্স সমৃদ্ধ ল্যাপটপগুলোর দাম ৫২ হাজার ৫শ' টাকা।

    দুই বছরের (১ বছর সরাসরি এবং আরও ১ বছর ক্রেতার পক্ষ থেকে রেজিস্ট্রেশেনের মাধ্যমে) ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যে কোনও শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সপ্তম প্রজন্মের লেনোভো ল্যাপটপ বাজারে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান