রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। রবিবার বিকালে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভ্যানচালক হোসেন আলী (৫৫) এবং ভ্যানের যাত্রী নীলিমা কর্মকার (৫৬)। হোসেন আলীর বাড়ি পুঠিয়ার জিউপাড়া এলাকা। নীলিমা একই এলাকার টগর কর্মকারের স্ত্রী।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, একটি ট্রাক রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে পুঠিয়ার সেনপাড়া এলাকায় পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে চালক হোসেন ও যাত্রী নীলিমা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় নীলিমা মারা যান। এ ঘটনায় হাইওয়ে পুলিশ মামলা করবে।
