• Latest News

    কক্সবাজার টেকনাফ মহাসড়কে ভাংচুর। যান চলাচল ২ ঘন্টা বন্ধ

    কক্সবাজার-টেকনাফ সড়কে চলাচলকারী স্পেশাল সার্ভিসে মরিচ্যা এলাকায় ছাত্র-ছাত্রীদের যান বাহনে না তোলার কারনে গাড়ীর হেলপার ও ছাত্রদের মধ্যে বাকবিতন্ডার ঘঢ়টনা ঘটেছে। গাড়ীর চালক ও হেলপার ছাত্রদের উপর সংঘাতে জড়িয়ে পড়লে এক পর্যায়ে উখিয়া টেকনাফ সড়কে ২ ঘন্ট ধরে গাড়ী চলাচল বন্ধ হয়ে পড়ে। গতকাল শনিবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মরিচ্যা এলাকা থেকে স্পেশাল সার্ভিসে করে কক্সবাজার সরকারী কলেজের পরিক্ষার্থীরা গাড়ীতে করে কলেজে যাওয়ার চেষ্টা কালে একজন ছাত্র গাড়ীর দরজা ধরে গাড়ীতে উঠার চেষ্টা করলে, গাড়ীর হেলপার তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। উপস্থিত অন্যান্য ছাত্র – ছাত্রীরা গাড়ীতে ইট পাটকল নিক্ষেপ করে গাড়ী ভাংচুর করে। এবং সড়কের যান চলাচল বন্ধ করে দেয়। ঘটনার খবর পেয়ে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনাস্থলে পৌছে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাবাবিক হয়ে পড়ে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার টেকনাফ মহাসড়কে ভাংচুর। যান চলাচল ২ ঘন্টা বন্ধ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান