• Latest News

    মাগুড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ

     

    মাগুরা সদর উপজেলার শ্রীফলতলা লক্ষ্মীপুর গ্রামে এক মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেলে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে রাতে ওই শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
    ওই শিক্ষার্থীর মামা সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘রবিবার বিকেল ৩টার দিকে মেয়েটি নিজ বাড়ির রুমে শুয়ে ছিল। এ সময় একই গ্রামের সবুর আলী, মহিদুল ইসলাম, মিজানুর রহমান নামের ৩ যুবক ঘরে প্রবেশ করে মেয়েটির হাত পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার সময় মেয়েটির মাসহ অন্যরা পার্শবর্তী বেঙ্গাবেরইল গ্রামে আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। পরে তারা বাড়ি ফিরে মেয়েটিকে উদ্ধার করে সন্ধ্যা  ৭টার দিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। ’
    তিনি আরও  বলেন, ‘মেয়েটি আজমপুর আসমানিয়া মহিলা মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।’
    মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক সামছুন্নাহার লাইজু জানান, ‘রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে।’
    মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, ‘এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মাগুড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান