• Latest News

    কুয়েটে ছাত্রলীগের দুই গ্রুপ এর সংঘর্ষে আহত ২

     

    খাবার বিতরণের ঘটনাকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছাত্র আহত হয়। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে শেরে বাংলা ছাত্র হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
    A
    খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল হক জানান, কুয়েটের শেরে বাংলা ছাত্র হলে খাবার বিতরণকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে গোলমাল শুরু হয়।রাতে ভেতরে বিচার কাজ চলছিল। তারা সেখানে যেতে চাইলে ভিসির অনুমতি না পাওয়ায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। পাশাপাশি বাইরের কোনও লোকজনকে ভেতরে যেতে দেওয়া হয়নি।
    A
    নাম প্রকাশে অনিচ্ছুক অবরুদ্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তারা চিৎকার শুনতে পায়। এসময় ছাত্রলীগের দুই শিক্ষার্থীর ওপর প্রতিপক্ষের কয়েকজন অতর্কিত হামলা চালায়। এরপর কয়েকজন দৌঁড়ে পালিয়ে ক্যাম্পাসের বাইরে চলে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স আহত দুইজনকে নিয়ে বেরিয়ে যায়। একটু পরে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীসহ একদল যুবক ক্যাম্পাসে ঢুকে পড়ে এবং ভিসির বাস ভবন ঘেরাও করে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুয়েটে ছাত্রলীগের দুই গ্রুপ এর সংঘর্ষে আহত ২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান