• Latest News

    এখনো হৃত্বিক কে বাবার সাহায্য নিতে হয়ঃ কঙ্গনা

     

    প্রেমের সম্পর্ক ছিল কী ছিল না, সেই প্রশ্নেই শুরু হয়েছিল হৃত্বিক-কঙ্গনার দ্বন্দ্ব। কঙ্গনা দাবি করেছিলেন, হৃত্বিকের সঙ্গে তার সম্পর্ক ছিল। আর তা অস্বীকার করে আসছেন হৃত্বিক।
    এ নিয়ে দুজনের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলতে চলতে এক পর্যায়ে তা আদালত পর্যন্ত গড়ায়।
    সম্প্রতি এ প্রসঙ্গে হৃত্বিকের বাবা রাকেশ রোশন দাবি করেন, একজন লাগাতার মিথ্যে অভিযোগ দিয়ে যাওয়ার পরও তার ছেলে শান্ত আছে। হৃত্বিক সত্যটা প্রকাশ করলে সবাই হতবাক হবে বলেও মন্তব্য করেন তিনি। আর এতে নতুন করে চটেছেন কঙ্গনা। হৃত্বিক রোশনের আত্মমর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
    চেতন ভগতের নতুন উপন্যাসের প্রকাশনা উৎসবে যোগ দিলে সাংবাদিকরা কঙ্গনার কাছে রাকেশের মন্তব্যের ব্যাপারে জানতে চান।  কঙ্গনা সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করেন, ‘কেন পুরুষরা নিজেদের কথা নিজেরা বলতে পারে না। হৃত্বিকের বয়স ৪৩ বছর। কেন ছোটখাটো বিতর্কিত ইস্যুতেও তাকে উদ্ধার করতে তার বাবাকে এগিয়ে আসতে হয়, আমি তা বুঝি না। এখনও তাকে বাবার সাহায্য নিয়ে চলতে হয়!’
    এবার কঙ্গনার বক্তব্যের জবাবে জুনিয়র রোশন কী জবাব দেন সেটাই দেখার পালা।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: এখনো হৃত্বিক কে বাবার সাহায্য নিতে হয়ঃ কঙ্গনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান