তার এক মুখপাত্র বলেন, এ ঘটনা তাকে খুব নাড়া দিয়েছে। তবে শারীরিকভাবে অক্ষত আছেন। তার স্বামী র্যাপ সুপারস্টার কানি ওয়েস্ট নিউইয়র্কে একটি উৎসবে অংশগ্রহণ আকস্মিকভাবে কাঁটছাট করার পর কার্দাশিয়ানের মুখপাত্র এ কথা জানালেন।
প্যারিসে ফ্যাশন উইকে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন কিম। মা, বোন ছাড়াও তার সফরসঙ্গী হয়েছেন তিন বছরের মেয়ে নর্থ ও নয় মাস বয়সী পুত্র সেইন্ট। তবে তাদের অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি।
তার মুখপাত্র জানান, মুখোশধারী দুই সশস্ত্র ব্যক্তি হোটেলের কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে।
তবে এটা ডাকাতির ঘটনা নাকি অস্ত্রধারীদের অন্য কোনও উদ্দেশ্য আছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে প্যারিসের একজন পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, ঘটনাটি একটি ডাকাতির ঘটনা।
কিন্তু এ নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। তবে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
গত সপ্তাহেই তার ওপর ঝাপিয়ে পড়ে তাকে চুম্বনের চেষ্টা করে একজন ভক্ত। যদিও কিমের বডিগার্ডের হস্তক্ষেপে সে যাত্রা বেঁচে যান কিম।
