• Latest News

    কঙ্কালসহ আটক ২!

    কক্সবার্তা ডেস্ক:
    রাজশাহীতে চোরাচালানের উদ্দেশ্যে আনা ১৫টি মানব কঙ্কালের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে কংকাল পাচারকারী ২ সদস্যকে।
    মঙ্গলবার সন্ধ্যা পৌনে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লাশকাটা ভবন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
    আটককৃতরা হলো, নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকার নিশিপদ ডোম-এর ছেলে বিপন কুমার ডোম (৫৩) এবং একই এলাকার মৃত পাঁচু রবি দাসের ছেলে নিরেন রবি দাস (৪২)।
    জানা যায়, পাচারের উদ্দেশ্যে ভারত থেকে ১৫টি মানব কঙ্কালের খুলিসহ বিভিন্ন অংশ এনে রামেক হাসপাতালের লাশকাটা ঘরে রাখে চোরাকারবারীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আলআমিন হোসাইন এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের বিশেষ দল অভিযান চালায়।
    এ সময় সেখান থেকে ২ কঙ্কাল পাচারকারীকে আটক করা হয় এবং কঙ্কালগুলো উদ্ধার করা হয়।
    জিজ্ঞাসাবাদে তারা জানায়, কঙ্কালগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে।
    এ বিষয়ে রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কঙ্কালসহ আটক ২! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান