• Latest News

    মহেশখালীতে সন্ত্রাসী হামলায় একব্যক্তি গুরুতর আহত : যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশংকা


    নিজস্ব প্রতিনিধি :
    মহেশখালী উপজেলার শাপলাপুরে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে একজন। এঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করায় যে কোন মুহুর্তে অপ্রতিকর ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে বলে সচেতন লোকজন জানিয়েছেন। আহতপক্ষের লোকজন জানান, ১৩ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টার দিকে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ষাইটমারা এলাকার প্রাইমারী স্কুলের পার্শ্বস্থ মৃত মোস্তাক আহমদের পুত্র মনজুর আলম (৩০) এর উপর সন্ত্রাসী নুর মোহাম্মদ প্রকাশ মনু, শাকিল, নুরুন্নবী ও নুরুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আহত মনজুর আলমের শোর চিৎকারে এলাকাবাসিঁ এগিয়ে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করেছে। আহতর অবস্থা আশংঙ্কাজনক। এ ব্যাপারে জানতে চাওয়া হলে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বণিক জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে সন্ত্রাসী হামলায় একব্যক্তি গুরুতর আহত : যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশংকা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান