কক্সবার্তা ডেস্ক :
বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) দ্বারা নির্মাণাধীন দুইটি বিদ্যালয়গুলোতে নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। পিইডিপি-৩ এর অর্থায়নে এসব বিদ্যালয় নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এনে বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) ও স্থানীয় লোকজন লিখিত অভিযোগ করলেও আমলে নেয়নি কর্তৃপক্ষ।
প্রাপ্ত অভিযোগে প্রকাশ, উপজেলার অসতি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে আলীকদম এলজিইডি গত ৯ জুন টে-ার আহ্বান করে। এ বিদ্যালয়ের প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ৬৫ লক্ষ টাকা। এলাকাবাসী অভিযোগ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মার্মা এন্টারপ্রাইজের লোকজন কাজের শুরুতেই খোয়ার জন্য নিন্মমানের ইটের আধলা মজুত করেন। বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ দখল করে সিমেন্ট, রড ও মালামাল রাখেন।
সরেজমিন দেখা গেছে, ভবনের ব্যাজের সলিং, ৩ ইঞ্চি সিসি ডিজাইনে থাকলেও তা করা হয়নি। বিদ্যালয়ের ভিত্তিতে ১৫ ইঞ্চি পুরুত্বের জায়গায় ১০-৮ ইঞ্চি ঢালাই করা হয়েছে। ব্যাজের ডিজাইন মোতাবেক দৈর্ঘ্য ও প্রস্ত মাপ ঠিক নেই। আরসিসি ঢালাইতে কংক্রিট মিশ্রণের অনুপাত ১ঃ২ঃ৪ স্থলে ১ঃ৬ঃ১২ করা হয়েছে। নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে মানহীন খোয়া। তাছাড়া নির্মাণ কাজে যেসব রড ব্যবহার করা হচ্ছে তা মানসম্মত নয়।
এসএমসির সভাপতি মো. ওসমান গনিসহ ৩৭ জন এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর বিদ্যালয়ভবনের লে-আউট দেওয়ার সময় এসএমসিকে অবহিত করা হয়নি। নির্মাণ শ্রমিক থাকার এবং নির্মাণ সমগ্রী রাখার জন্য বিদ্যালয়ের ক্লাসরূম দখল কয়ে নেয় সংশ্লিষ্ট ঠিকাদার। এতে ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় বিঘœ হচ্ছে।
(উনি)
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আলীকদমে বিদ্যালয়ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ
Rating: 5
Reviewed By: Unknown