কক্সবার্তা ডেস্ক:
কক্সবাজারের মহেশখালী উপজেলা উপ-দ্বীপ মাতারবাড়ী ইউনিয়নের প্রবাসীর বসত ঘরে অভিনব কায়দায় দুর্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। জানা গেছে, একই ঘরে বসবাস করা আপন ভাই মহি উদ্দিনের নেতৃত্বে ৬/৭ জনের একদল দূর্বৃত্ত বিদেশ প্রবাসী শাহিন আলম ও সাহাব উদ্দিনের রুমের ঢুকে নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। মাতারবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড়ের লাইল্যা ঘোনা সিএনজি স্টেশন সংগল্গন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানিয় সূত্রে জানা গেছে, প্রবাসী সাহাব উদ্দিন ও তার সহোদর শাহিন আলমের পরিবারবর্গ বিভিন্ন সময় বখাটে মহি উদ্দিনে হুমকি ধমকি দেওয়ার কারনে স্ব-পরিবার নিয়ে কক্সবাজার বসবাস করলে বাড়িতে মহি উদ্দিনের পরিবার ছাড়া উল্লোখিত ভাইদের কোন সদস্য না থাকার সুযোগে এক দল বখাটে লোকদের নিয়ে আপন ভাইয়ের বাড়িতে হানা দেয় মহিউদ্দিন। বুধবার সকালে এক আত্মীয়'র মোবাইল মারপথে জানতে পারে তাদের বাড়ির আলমারি ভেঙ্গে নগদ টাকা,আলমারি, কাপড় চোপড়সহ মূল্যবান জিনিস পত্র লুটপাট করে নিয়ে গেছে।
শাহিন আলম মুঠোফোনে বলেন, মহি উদ্দিন আমাদের আপন ভাই হলে ও আমরা তার থেকে পৃথক। সে বিভিন্ন সময় মোবাইলের মাধ্যমে আমাদের থেকে টাকা চাইত আমরা সাধ্যমত সহযোগিতা করতাম। কিন্ত ইদানিং টাকা দিতে না পারায় মালামাল লুটপাট করার ঘটনাটি ঘটিয়েছে।
সাহাব উদ্দিনে মা আছিয়া খাতুন বলেন, আমি আমার দুই ছেলের পরিবারের সাথে কক্সবাজার বসবাস করি মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসি। হঠাৎ শুনি যে বাড়ির মালামাল লুট পাট করা হয়েছে। তাই বুধবার সকালে ঘটনা সত্য কিনা জানতে কক্সবাজার থেকে নিজ বাড়িতে আসি এসে দেখি ঘটনা সত্য। তবে বাড়ির চার পাশে ইটের দেয়াল টিনের দরজা থাকায় বাহির থেকে লোক এসে মালামাল লুট করলে ও বাড়ির সদস্যরা জড়িত থাকতে পারে। মুঠোফোনে সাহাব উদ্দিন জানান, সে আমার ভাই নামে কলংক যে ভাই আমার পরিবার বর্গ ও ছেলে মেয়েদের অপহরণ করার হুমকি দিতে পারে সে অবশ্যাই এ ঘটানাটি ঘটাতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে আইনের আশ্রয় নিয়ে থানায় মামলা করব। ঘটনার সত্যতা বিষয়ে জানতে মাতারবাড়ী ফাঁড়ি পুলিশের আইসি এস,আই ফজলুলের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি শুণেছি তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে অভিযোক্তদের বিরোদ্ধে তদন্ত পূর্বক সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।