• Latest News

    ঈদগাঁওতে পাঁচ ইয়াবা বিক্রেতা ও সেবনকারীকে ছেড়ে দিল পুলিশ


    কক্সবার্তা ডেস্ক :
    কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নে পাঁচ ইয়াবা বিক্রিতা ও সেবনকারীকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
    স্থানীয় সূত্র জানায়, গত সোমবার মধ্যরাত ২টার দিকে ইসলামপুরের নতুন অফিস বাজার পশ্চিম পাশে মৌলভী কবির আহমদের দুই তলা ভবনের একটি অফিসে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল পাঁচ ইয়াবা বিক্রেতা ও সেবনকারীকে আটক করে।
    নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একাধিক লোকজন জানান, পুলিশের ওই অভিযানে দুই তলা ভবনের ওসমান আলী মোর্শেদ নামে এক ব্যক্তির অফিসে অভিযান চালায়। ওই অভিযানে আটক হয় অফিসের মালিক ওসমান আলী মোর্শেদ ও তার সহযোগী ইমান শরীফ, জয়নাল আবেদীন জয়, আবুল কালামসহ ৫জন ব্যক্তি। তাদের মধ্যে ওসমান আলী মোর্শেদ ও ইমান শরীফ নামে দুই ব্যক্তি ইয়াবা বিক্রি করেন বলে সূত্রে জানা যায়।
    স্থানীয়দের দাবী, ওই দিন রাতে ৫ জনকে আটক করা হলেও ইয়াবা বিক্রেতাদের দুইজন প্রভাবশালী হওয়াতে পুলিশের সাথে দফা-রফা করে ছাড়া পেয়েছেন।
    এই বিষয়ে ঈদগাঁও পুলিশের তদন্ত কেন্দ্রের আইসি দেবাশীষ সরকার জানান, সোমবার রাতে ঈদগাঁও আওতাধীন বিভিন্ন এলাকাতে অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। যদিও পাচঁ ইয়াবা বিক্রেতা ও সেবনকারীকে আটকের কথা এড়িয়ে গিয়ে বিষয়টি অবগত নয় বলে দাবী করেন তিনি।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে পাঁচ ইয়াবা বিক্রেতা ও সেবনকারীকে ছেড়ে দিল পুলিশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান