• Latest News

    গুলাগুলিতে কাঁপল মহেশখালির ধলঘাটা

    কক্সবার্তা ডেস্ক:
    মহেশখালী উপজেলার ধলঘাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শতাধিক রাউন্ড গুলি বর্ষন হয়েছে। এ ঘটনার পর ১০টির অধিক ঘরের লোক জন এলাকা ছেড়ে অন্যত্রে পালিয়ে গেছে। এ লোম হর্ষক ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর বিকালে ধলঘাটা ইউনিয়নের মহুরী ঘোনা গ্রামে।

    সূত্র জানায়, ধলঘাটা ইউনিয়নের ঘোনা পাড়া গ্রামের একটি শিশু গত ২৩ অক্টোবর পার্শ্ববর্তী বাজারে গেলে অপর একজন শিশুর সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘোনাপাড়ার খাইরুল আমিন , আলিম উদ্দীন, নুর কালাম, নুরুল ইসলাম বাশীও ফারুকের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে করতে উত্তর মুহুরী ঘোনা গ্রামে ঢুকে পড়ে। এ সময় ঘরে থাকা নারী-পুরুষেরা পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাহারাদারদের ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয়। তারা এসময় অন্ত:ত পক্ষে শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করলে নারী পুরুষেরা ছুটাছুটি করার সময় অন্ত:তপক্ষে ১৮-২০ জন নারী ও শিশু আহত হয়েছে। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা প্রায় ২ ঘন্টা যাবৎ উত্তর মুহুরী ঘোনায় তান্ডবলীলা চালিয়েছে। এমনকি সন্ত্রাসীদের ভয়ে হাফেজ জসিম উদ্দীন, নাজেম উদ্দীন ও মনির আহমদ সহ ১০টির অধিক বাড়ীর লোকজন ঘরবাড়ী ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ প্রতিনিধি  গত ২৪ অক্টোবর সকালে ঘটনাস্থল উত্তর মুহুরী ও ঘোনাপাড়া পরিদর্শন করলে এ দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। ধলঘাটায় এ চিত্র দেখলে মনে হয় এখানে মগের মুল্লুকের পরিণত হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গুলাগুলিতে কাঁপল মহেশখালির ধলঘাটা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান