কক্সবার্তা ডেস্ক : রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর উদ্যোগে কক্সবাজার পর্যটন সিটির উন্নয়ন ঃ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় হোটেল দি কক্স টুডে’র বলরুমে রিহ্যাব এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি। বক্তব্যে তিনি বলেন, কক্সবাজার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এই অগ্রযাত্রা চলমান রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ইতিমধ্যে সরকার পর্যটন শহরের উন্নয়নের লক্ষে মহা পরিকল্পনা গ্রহণ করেছে। গৃহিত পরিকল্পনা বাস্তবায়ন হলে পাল্টে যাবে কক্সবাজারের চেহারা। এশিয়ার মধ্যে পর্যটনের দিক দিয়ে শীর্ষে রয়েছে কক্সবাজার। তাই আগামীতে বিশ্বে পর্যটন এলাকার মধ্যে কক্সবাজার শীর্ষে অবস্থান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মোঃ আহকাম উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক এর বক্তব্য রাখেন রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরুন্নবী চৌধুরী শাওন এমপি। কক্সবাজার সোসাইটি ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট কক্সবাজার কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর-২ এর সাংসদ শফিকুল ইসলাম শিমুল, মানিকগঞ্জ-১ এর সাংসদ এ.এম নাইমুর রহমান, ভোলা-২ এর সাংসদ আলী আজম, টাঙ্গাইল-৫ এর সাংসদ মোঃ ছানোয়ার হোসেন, রাজশাহী-৩ এর সাংসদ মোঃ আয়েন উদ্দিন, চট্টগ্রাম-৩ এর সাংসদ মাহফুজুর রহমান, ময়মংনসিংহ-১০ এর সাংসদ ফাহমী গোলন্দজ বাবেল ও ময়মনসিংহ-৯ এর সাংসদ আনোয়ারুল আবেদীন খান। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (এ্যাডমিন) প্রকৌশলী সরদার মোঃ আমিন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, জেলা ও পর্যটন এরিয়া গুলোকে পরিকল্পিত নগরায়নে রূপান্তরের পাশাপাশি আবাসন সমস্যা সমাধানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে রিহ্যাব। রিহ্যাব এর প্রধান উদ্দেশ্যই হলো বাংলাদেশে পরিকল্পিত নগর গড়ে তোলা। তাই কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে রিহ্যাব ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। তার আলোকে কক্সবাজার পর্যটন সিটির উন্নয়ন ঃ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কক্সবাজারের উন্নয়নে রিহ্যাব ধারাবাহিক অংশগ্রহণ থাকবে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার পর্যটন সিটির সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত
Rating: 5
Reviewed By: Unknown