• Latest News

    ডুলাহাজারার আওয়ামীলীগ নেতার ছেলে সহ ৯/১০ জনের বিরুদ্ধে থানায় এজাহার

    চকরিয়ায় মহাসড়কে ট্রাক গাড়ী আটকিয়ে চালক ও হেলফারকে পিটিয়ে নগদ টাকা, ব্যবহৃত মোবাইল সেট ও মালামাল ছিনতাই করেছে। উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ছগিরশাহকাটা মাজার গেইট এলাকায় ঘটেছে এঘটনা। এ নিয়ে ছিনতাই ও মারধরের শিকার চালক আশরাফুল ইসলাম বাদী হয়ে গতকাল ১৪ অক্টোবর সন্ধায় থানায় লিখিত এজাহার দায়ের করেছে।
    অভিযোগে জানাগেছে, ঝিনাইদহ জেলা+উপজেলার ঝিনাইদহ উপশহর গ্রামের মো: হাশেম আলীর পুত্র মো: আশরাফুল ইসলাম (৩০) তার চালিত মাসুদ মটরস হিনো ট্রাক গাড়ী (নং কুষ্টিয়া-ট-১১-০৪১২) নিয়ে সিলেট হতে চাউল ভর্তি করে ভাড়ায় আসেন কক্সবাজারেরর ঈদগাওতে। চাউল আনলোড করে চট্টগ্রাম শহরে ফেরার পথে গত ১৩ অক্টোবর রাত ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ছগিরশাহকাটা এলাকায় পৌছলে স্থানীয় একদল দূর্বৃত্ত তার গাড়ীটি সিনগ্যাল দিয়ে আটকায়। ওই সময় কোন কিছু বুঝে উঠার আগেই চালক আশরাফুল ইসলাম ও হেলফার ঝিনাইদহ হরিণকুন্ড গ্রামের আক্কাস আলীর পুত্র জাহেদুল ইসলামকে গাড়ী থেকে নামিয়ে বেধম মারধর করে। এক পর্যায়ে দূর্বৃত্তরা গাড়ীর টুলবক্সে রক্ষিত ২৫হাজার টাকা, চালকের পকেটে থাকা ৭হাজার ৮শত টাকা ও ৪হাজার টাকা মূল্যের মোবাইল সেট ছিনতাই এবং গাড়ী ভাংচুরে আরো ১০হাজার টাকা ক্ষতি করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানানোর পর ছিনতাইকারীদের নাম ঠিকানা পাওয়া যায়। এঘটনায় থানায় দায়েরকৃত এজাহারে আসামী করা হয়েছে ছিনতাইয়ে নেতৃত্ব দেয়া ডুলাহাজারা বালুরচর গ্রামের বাহার উল্লাহ’র ছেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ইসলাম প্রকাশ ডাকাত পুতু, খুটাখালী পাগলির বিল গ্রামের মো: নুরু’র ছেলে শাহ জালাল, ডুলাহাজারা উলুবনিয়া গ্রামের নুর হোছনের ছেলে মো: সজিব, ডুলাহাজারা ব্রীজের মাথা এলাকার মো: শুক্কুরের ছেলে হেলাল উদ্দিন, উলুবনিয়া গ্রামের নুর আহম্মদের ছেলে জিয়াবুল করিম, ডুলাহাজারা উত্তর পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো: সাগর, উলুবনিয়া গ্রামের নেজাম উদ্দিনের ছেলে শাহিন আলম সহ অজ্ঞাত আরো ২-৩জন রয়েছে। অভিযুক্তরা এলাকায় আইনশৃংখলা পরিপন্থি বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানায়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারার আওয়ামীলীগ নেতার ছেলে সহ ৯/১০ জনের বিরুদ্ধে থানায় এজাহার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান