কক্সবার্তা ডেস্ক : উখিয়ার উপক’লীয় জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনার পাড়া গ্রামের শীর্ষ মানব পাচারকারী শামশুল আলমের ছেলে শাহজালাল প্রকাশ জালাল দালাল কে পুলিশ গ্রেপ্তার করেছে। ইনানী পুলিশের ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পশ্চিম সোনার পাড়া গ্রামে অভিযান চালিয়ে রোববার ভোর রাতে তাকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
উক্ত মানব পাচারকারী জালাল দালালের গ্রেপ্তারের খবর সর্বত্রে ছড়িয়ে পড়লে আন্ডার ওয়াল্ড মানব পাচারকারীদের অন্যতম গডফাদার মনখালী গ্রামের মোস্তাফিজুর রহমান সিকদারের ছেলে অসংখ্য অভিবাসীদের হত্যাকারী নামে খ্যাত আবুল ফয়েজ প্রকাশ ফয়েজ দালাল ও তার চেইন অব কমান্ড চেপট খালী এলাকার মৃত শরিফ মাষ্টারের ছেলে আবুল কালাম প্রকাশ কালাম দালাল গ্রেপ্তার আতংকে ভোগছে বলে জানা গেছে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত জালাল দালাল সহ আরো অনেকের বিরুদ্ধে মানব পাচার মামলা রয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: উখিয়ায় মানব পাচারকারী গ্রেপ্তার
Rating: 5
Reviewed By: Unknown