মোঃ আব্দুর রশিদ, বাইশারী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম পাহাড়ী জনপদের সর্ব্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অবশেষে দীর্ঘ দিনের প্রত্যাশিত এমপিও ভূক্তির দাবীতে মানববন্ধন করেছেন।
১৬ অক্টোবর (রোববার) সকাল ১১ টায় বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কে বিশাল এক মানববন্ধন আয়োজন করে সরকারের নিকট এমপিও ভূক্তির দাবী জানান। এসময় মাদ্রাসার শত শত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী ছাড়াও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ২৬ বছর পার হলেও মাদ্রাসাটি এমপিও ভূক্তি হয়নি। মাদ্রাসা কর্তৃপক্ষ এমপিও ভূক্তির আওতায় আনার লক্ষ্যে সরকারের বিভিন্ন দফতরে আবেদন করেছেন। কিন্তু পর্যাপ্ত সাড়া পায়নি। দূর্গম জনপদের এই প্রতিষ্ঠানটি প্রতি বছর জেডিসি ও দাখিল পরীক্ষায় শতভাগ রেজাল্ট করে আসছে। মাদ্রাসা শিক্ষকরা অল্প বেতনে হলেও এমপিও ভূক্তির আশায় নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান দিয়ে যাচ্ছেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বাইশারীতে এমপিও ভূক্তির দাবীতে মাদ্রাসা শিক্ষকের মানববন্ধন
Rating: 5
Reviewed By: Unknown