অনলাইন ডেস্ক ॥ বয়স মাত্র তিন বছর। অথচ এই শিশুটি এখন কোটি টাকার মালিক! তবে ভাবছেন বাপ-দাদার সম্পত্তি পেয়েছে। কিন্তু আসলে তা নয়। নিউজিল্যান্ডের এক ‘বোনাস বন্ডে’ হয়েছেন কোটিপতি!
অনেকেই সারা জীবন পরিশ্রম করেও কোটিপতি হতে পারেন না। তবে ৩ বছর বয়সী ছোট্ট শিশুটি নিজের ভাগ্য জোরে কোটিপতি হয়ে গেছেন।
বাপ-দাদার সম্পত্তি ছাড়ও একেবারে নিজের ভাগ্যে ১০ লক্ষ নিউজিল্যান্ড ডলার পেয়ে গেলো সে। এখন সে রাতারাতি কোটিপতি। ভারতীয় মুদ্রায় এর মূল্য প্রায় ৪ কোটি ৮৪ লক্ষ টাকা।
শিশুটি জন্মানোর পর তার চাচা মাত্র ২৫০ নিউজিল্যান্ড ডলার (ভারতীয় মুদ্রায় ১২ হাজার টাকার মতো) বিনিয়োগ করেছিলেন নিউজিল্যান্ডের জনপ্রিয় ফান্ড ‘বোনাস বন্ডে’।
নিউজিল্যান্ড হেরাল্ডকে দেওয়া এক সাক্ষৎকারে শিশুটির মা জানান, “ফোনে এই খবর শোনার পর, তার বাবা তো আকাশ থেকে পড়ে। আমাকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। এ খবর পেয়ে আমরা দু’জনেই ভীষণ এক্সসাইটেড ছিলাম।”
নিজের ছেলে সম্বন্ধে বলতে গিয়ে আনন্দে প্রায় চোখে পানি চলে আসে মায়ের। তিনি বলেন, “আমার ছেলে সত্যিই লাকি। আর পাঁচটা ছেলের থেকে একেবারে আলাদা। ক্রিসমাসে ওর জন্ম হয়েছিল। জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কীই বা হতে পারে!”
উল্লেখ্য, নিউজিল্যান্ডের জনপ্রিয় হলো এই বোনাস বন্ডস। ১৯৭০-এ নিউজিল্যান্ড সরকার তৈরি করে এই ট্রাস্ট। নিউজিল্যান্ডের জনগণকে সঞ্চয়ের বিষয়ে উৎ’সাহ দিতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানে এই বোনাস বন্ডস দেশটির সবচেয়ে বড় ট্রাস্ট হয়ে উঠেছে। দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ অন্তর্ভুক্ত এই বোনাস বন্ডের সঙ্গে যুক্ত।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মাত্র তিন বছর বয়সের শিশু কোটিপতি
Rating: 5
Reviewed By: Unknown