কক্সবার্তা ডেস্ক :
মাত্র এক বছরেই কুরআনে হাফেজ হয়েছে মোহাম্মদ আবদুল্লাহ (১২)। সে বদর মোকাম চেমন শমসের হেফজখানার শিক্ষার্থী এবং চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের হাফেজ মাওলানা নুরুল কবিরের পুত্র।
তার এ হেফজকে পূর্ণতাদানে গতকাল মাদ্রাসা প্রাঙ্গণে এক ‘খতমে কুরআন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত মেহমানদের সামনে কুরআন তিলাওয়াত করে শুনায়।
অনুষ্ঠানে হাফেজ মাওলানা ইউনুছ ফরাজী, হাফেজ মাওলানা ইলিয়াছ, মাওলানা মনজুর এলাহী, হাফেজ মাওলানা হাফিজ উদ্দীন, শিক্ষার্থী আবদুল্লাহ’র দাদা আকবর আহমদ, নানা দরদ আলী, মাওলানা সেলিম, মাওলানা ফজলুল করিম, আতাউল করিম ও মাষ্টার আবদুল করিম মেহমান হিসেবে উপস্থিত ছিলেন।
(উ.ন)
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারে মাত্র এক বছরেই হাফেজে কুরআন
Rating: 5
Reviewed By: Unknown