• Latest News

    আগামীকাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট : ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনে যোগ দিতে রোববার দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলনে বিমসটেকের সদস্য রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। সেখানে বিমসটেক নেতাদের একটি আউটরিচ সম্মেলনও অনুষ্ঠিত হবে।
    আগামীকাল রোববার সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভারতের গোয়া নেভাল এয়ারপোর্টের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    আগামীকালের ২৩ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সঙ্গে দ্বিপক্ষীয় সাক্ষাতে মিলিত হবেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আগামীকাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান