• Latest News

    অভিনেতা আলমগীরের নামে মিথ্যা সংবাদ প্রচার

    অনলাইন প্রতিবেদক: আইনের আশ্রয় নিচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আলমগীর। সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টাল তার নামে মিথ্যা সংবাদ প্রচার করায় এই পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি।একটি অনলাইন পোর্টালে অভিনেতা আলমগীরের ফেসবুক পোস্ট অবলম্বন করে সংবাদ প্রকাশ হয়। কিন্তু আদতে তিনি সেসব কিছু জানেন না। তাছাড়া জানবেনই বা কি করে? কেন না তার তো কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই।আর তাই এ বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন তিনি। সেই প্রতিবাদ স্বরূপ এবার ওই নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছেন এই শক্তিমান আভিনেতা। আলমগীর বলেন, ‘আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। আমি ফেসবুক ব্যবহার করি না আমার নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে কেউ। আর সেই অ্যাকাউন্ট থেকে কে বা করা এমন পোস্ট করেছে’।তিনি বলেন, ‘কোনো প্রকার যোগাযোগ ছাড়াই ওই অনলাইনটি ফেসবুক থেকে নেয়া পোস্টটি আমার নামে চালিয়ে দেয়। এমন মিথ্যা সংবাদ প্রচার করায় শিগগিরই আমি বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নিয়েছি’।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: অভিনেতা আলমগীরের নামে মিথ্যা সংবাদ প্রচার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান