চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় একটু করে বাইরে থেকে আসি বলে বের হওয়ার পর আর বাসায় ফিরেনি এক গৃহ পরিচারিকা (বুয়া)। এ ঘটনায় গৃহকত্রী বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে মেয়েকে উদ্ধারে। গতকাল মঙ্গলবার ১৮ অক্টোবর থানায় সাধারণ ডায়েরীটি (নং-৭৪৬) দায়ের করেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাটাখালীস্থ সপ্নপূরী কমিউনিটি সেন্টার এলাকার আলহাজ শাহাদাত হোছাইনের স্ত্রী নাজমুন নাহার। পালিয়ে যাওয়া গৃহ পরিচারিকার নাম শাহীন সুলতানা মুন্নি (১৩)। সে বান্দরবানের লামা উপজেলার হায়দারনাশীস্থ বাম হাতির ছড়ার মৃত দুলা মিয়ার কন্যা। নিখোঁজ মুন্নির পরণে ছিল থ্রি-পিচ, গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৪ ফুট।
সাধারণ ডায়েরীতে গৃহকত্রী নাজমুন নাহার উল্লেখ করেছেন, বিগত ৬-৭ মাস ধরে শাহীন সুলতানা মুন্নি তার বাড়িতে কাজের বুয়া হিসেবে ছিল। প্রতিদিনকার মতো গত ১৬ অক্টোবর সকাল আটটার দিকে মেয়ে ছাফা মারওয়া ও কাজের বুয়া মুন্নিকে বাড়িতে রেখে অপর সন্তানদের নিয়ে স্কুলে যান। কিন্তু স্কুল থেকে বাসায় ফিরে জানতে পারেন কাজের বুয়া মুন্নি বাড়িতে নাই। এ সময় মেয়ে ছাফা মারওয়া তাকে (মা) জানায়, একটু বাইরে যাচ্ছি বলেই বাসা থেকে বের হয়ে যায়। এই অবস্থায় অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস না পাওয়ায় তার মা শাহিদা ইয়াছমিনকে বিষয়টি অবহিত করি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় বাসাবাড়ি থেকে গৃহকর্মী নিরুদ্দেশ, থানায় জিডি
Rating: 5
Reviewed By: Unknown